ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সবুজবাগে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত

রাজধানীর সবুজবাগে একটি শপিং ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বাকি অংশের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে সবুজবাগের মাদরটেক বাগানবাড়ি এলাকার খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।


সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগের ভেতর থেকে তরুণীর মাথা ও দুটি হাত উদ্ধার করে। তবে মরদেহের অন্যান্য অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে কাজ চলছে।তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও ওই তরুণীকে হত্যার পর পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে লাশ টুকরো করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page